শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:০৭
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

জাপান থেকে আসছে মেট্রোরেলের আরও ৬ কোচ

ডেস্ক রিপোর্ট  মেট্রোরেলের জন্য জাপান থেকে আসছে আরও ৬ সেট ট্রেন। এগুলো ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে জাপান ছেড়েছে।

বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে জাহাজীকরণ শেষে কোবে সমুদ্রবন্দর থেকে জাপান ছাড়ে। ১৬ জুনের মধ্যে মোংলা বন্দর হয়ে উত্তরার ডিপোতে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এর আগে ছয় সেট ট্রেন দেশে পৌঁছেছে।বাংলাদেশের মেট্রোরেলের জন্য মোট ২৪ সেট ট্রেন দিচ্ছে জাপান। এ জন্য মোট ব্যয় হচ্ছে ৪ হাজার ২৫৭ কোটি ৩৪ লাখ টাকা।

দুই পাশে দু’টি ইঞ্জিন আর চারটি কোচের সমন্বয়ে ট্রেনের সেটগুলো তৈরি হচ্ছে জাপানে। এরই মধ্যে প্রস্তুত হয়েছে পাঁচ সেট ট্রেন, যার প্রথমটি দেশে এসে পৌঁছেছে। দ্বিতীয় সেট জাপান থেকে রওয়ানা হয়েছে। সেটি পৌঁছাতে পারে আগামী ১৬ জুন।