শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৩৬
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

রোহিঙ্গা ক্যাম্পে স্বামী-স্ত্রী সহ ৩ জনের রক্তাক্ত লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট  কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরের একটি ক্যাম্প থেকে তিন জনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তারা সম্পর্কে স্বামী, স্ত্রী ও শ্যালিকা।

শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উখিয়ার বালুর মাঠ ক্যাম্প এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত রোহিঙ্গারা হলেন- কুতুপালং মেগা ক্যাম্পের ২/ইস্ট ক্যাম্পের ডি-৭ ব্লকের আলী হোসেনের ছেলে নুরুল ইসলাম (৩২), তার স্ত্রী মরিয়ম বেগম (২৬) ও নুরুল ইসলামের শ্যালিকা হালিমা খাতুন (২২)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, উখিয়ার আশ্রয় শিবিরে একটি হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।