বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:৫৫
শিরোনাম :
১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী

বুয়েটের ভর্তি আবেদনের সময় বাড়ল

ডেস্ক রিপোর্ট  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আবেদনের সময়সীমা আগামী ৩ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ওইদিন বিকেল তিনটায় শেষ হবে এই আবেদন প্রক্রিয়া।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন বলেন, এ সংক্রান্ত একটি নোটিশ ভর্তির ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

জানা গেছে, বুয়েটের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তির জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয় গত ১৫ এপ্রিল সকাল ১০টায়। আর শেষ হওয়ার কথা ছিল আজ শনিবার (২৪ এপ্রিল) শনিবার বিকেল ৩টায়। তবে সারাদেশে লকডাউনের কারণে আজ আবার আবেদনপত্র জমার সময়সীমা বাড়ানো হয়েছে। আবেদনপত্র পূরণ ও জমা দেয়ার শেষ সময় ৩ মে বিকেল তিনটা পর্যন্ত।

এবার দুই ধাপে নেবে বুয়েটের ভর্তি পরীক্ষা। এর মধ্যে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা (প্রাথমিক বাছাই) নেওয়া হবে আগামী ৩১ মে ও ১ জুন। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০ জুন চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

স্নাতক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ‘ক’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পন বিভাগ) আবেদন, প্রাক্‌-নির্বাচনী ও মূল ভর্তি বাবদ ১ হাজার এবং ‘খ’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পন বিভাগ ও স্থাপত্য বিভাগে) ১ হাজার ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।