বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:০৫
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

ফুলবাড়ীতে দরিদ্রদের মাঝে বন্ধুমহল সেচ্ছাসেবী সংগঠনের ঈদ উপহার বিতরণ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনা পরিস্থিতিতে গরীব অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছে বন্ধুমহল সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

রবিবার ১০ মে সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটি চন্দ্রখানা গ্রামের আব্দুল্লাহ বাজার মাদ্রাসা মাঠে বন্ধু মহল সংগঠনের উদ্যোগে ওই এলাকার ৩ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে সংগঠনটির সভাপতি আসাদুল হক, সাধারণ সম্পাদক এন্তাজ আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আসাদুল হক বলেন, চলমান করোনা পরিস্থিতিতে হতদরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আমরা সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচী গ্রহন করেছি। আমাদের ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম ঈদের দিন পর্যন্ত চলমান থাকবে।