মঙ্গলবার, ১১ই মে, ২০২৬ ইং, রাত ৩:২৭
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

বৃহস্পতিবার থেকে ঈদের সরকারি ছুটি শুরু

ডেস্ক রিপোর্ট  করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এবার ঈদের ছুটি তিন দিনের মধ্যে সীমিত থাকছে। বৃহস্পতিবার থেকে সরকারি প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হচ্ছে। সেই হিসাবে শনিবার পর্যন্ত তিন দিন ঈদের সরকারি ছুটি থাকছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সবাইকে ঈদের মধ্যে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

বৃহস্পতিবার থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় বুধবারও চলবে সরকারি অফিস। রমজান মাস ৩০ দিন ধরে সরকারি যে ছুটির তালিকা তৈরি করা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে সেটাই অনুসরণ করছে সরকার।

সাধারণত ২৯ রোজায় প্রতিষ্ঠান খোলা থাকে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, মূলত করোনা সংক্রমণ পরিস্থিতিতে ২৯ রোজায় বিশেষভাবে অফিস খোলা রাখা হচ্ছে। কারণ ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তো কর্মস্থলেই থাকতে হচ্ছে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ১৬ মে পর্যন্ত বিধিনিষেধ চলছে। গত ৫ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন জারি করা হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে স্ব স্ব কর্মস্থলে অবস্থান করবেন।