মঙ্গলবার, ১১ই মে, ২০২৬ ইং, রাত ২:৫৫
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

বরিশালে ষাটোর্ধ অসহায়,দুস্থ্য,রিকসা চালকদের মাঝে ডিবি পুলিশের তত্বাবধায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক  বরিশালে ব্রাদার্স ট্যুর এন্ড ট্রাভেলস পরিবার বর্গের পক্ষথেকে বিএমপি ডিবি পুলিশের তত্বাবধায়নে ষাটোর্ধ অসহায়,দুস্থ্য রিকসা চালকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১মে) দুপুরে বরিশাল নগরীর পুলিশ লাইন্স রোডস্থ ব্রাদার্স ট্যুর এন্ড ট্রাভেলস এর অফিসের সামনে বিএমপি ডিবি পুলিশের তত্বাবধায়নে স্বেচ্ছাসেবী সংগঠন আহারের সার্বিক সহযোগিতায় ৫০ জন ষাটোর্ধ, অসহায়,দুস্থ্য রিকসা চালকের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর ও অতিরিক্ত দ্বায়িত্বে উপ-পুলিশ কমিশনার ডিবি মোঃ মনজুর রহমান পিপিএম বার,ব্রাদার্স ট্যুর এন্ড ট্রাভেলস এর স্বত্তাধিকারী এবং স্বেচ্ছাসেবী সংগঠন আহারের প্রধান উপদেষ্টা মোঃ মফিজুল ইসলাম মিলন সহ আহারের সদস্যরা।

এর আগে রিকসা চালকদের মাঝে বৈশ্বিক মহামারি করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন আহারের সদস্যরা।

এছাড়াও বিগত রমজান মাসে লকডাউনের প্রথম দিকে ব্রাদার্স ট্যুর এন্ড ট্রাভেলস পরিবার বর্গের অর্থায়নে ১০০ জন অসহায়,রিকসা চালকদের ১ মাসের বাজার করে দেয়া হয়েছে।