শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:২৭
শিরোনাম :
বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ

পিরোজপুরে আগুনে পুড়ে গেছে ২ আইনজীবীর চেম্বার

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুর শহরে দুই আইনজীবীর চেম্বার ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট’ থেকে আগুন লেগে পুড়ে গেছে। শহরের হাসপাতাল সড়কে আইনজীবী শ ম হায়দার আলী ও রতন লাল দত্তর চেম্বারে সোমবার দিবা রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, আগুনে দুই আইনজীবীর চেম্বারের চেয়ার, টেবিল, আলমারি, বই, মামলার নথিপত্র পুড়ে গেছে। এতে তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসকর্মীরা পাশের দুটি বাসা রক্ষা করতে পেরেছেন।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। নিশ্চিত হওয়ার জন্য তদন্ত করা হচ্ছে।”

আগুন লাগার কিছু সময়ের মধ্যেই চেম্বার দুটি পুড়ে ছাই হয়ে যায় বলে পৌরসভার কাউন্সিলর সাদউল্লাহ লিটন জানান।