মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃত্রিমভাবে সামুদ্রিক শৈবাল (স্পিরুলিনা) চাষের প্রজেক্ট পরিদর্শন করেছেন কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা ৭১ জান্নাত আরা। বিভিন্ন গণমাধ্যমে গ্রীন ডায়মন্ড এই স্পিরুলিনার সংবাদ প্রচারিত হলে নজরে আসে কুড়িগ্রাম পুলিশ সুপারের।
এরই প্রেক্ষিতে মঙ্গলবার (১১ মে ২০২১) দুপুরে উপজেলার প্রাণকৃষ্ণ গ্রামে ফুলবাড়ী এগ্রো এর এই প্রজেক্ট পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার সুমন রেজা, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, ওসি তদন্ত সারওয়ার পারভেজসহ আরো অনেকে।