শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:০০
শিরোনাম :
পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ায় কম্বাইন্ড হারভেস্টার দিয়ে বোরো ধান কর্তন উৎসব

ডেস্ক রিপোর্ট  কুষ্টিয়ার মিরপুরে কম্বাইন্ড হারভেস্টার দিয়ে বোরো ধান কর্তন উৎসব পালিত হয়েছে।

মঙ্গলবার (১১ মে) সকাল ১১ টায় আমলা, মিরপুর কুষ্টিয়ায় কম্বাইন্ড হারভেস্টার দিয়ে বোরো ধান কর্তন উৎসব পালিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক, কুষ্টিয়া। তিনি বলেন কম্বাইন্ড হাভেস্টার ব্যবহারের ফলে কৃষিতে হেক্টর প্রতি উৎপাদন বহুগুণ বেড়েছে ও শ্রমিক অপচয় কম হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বলেন মুজিব শতবর্ষের কৃষি প্রনোদনার আওতায় কৃষক যে অর্ধেক দামে কম্বাইন্ড হারভেস্টার পাচ্ছে এর ফলে বাংলাদেশের কৃষক ও কৃষি নানাভাবে উপকৃত হবে। তিনি আরো বলেন কৃষিতে যান্ত্রীকরণের ফলে শ্রমিক কম লাগবে ও কৃষকের উৎপাদন খরচ কম হবে।

তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কৃষি কাজে ব্যবহৃত বাড়তি শ্রমিকদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে তথ্য প্রযুক্তি, ক্ষুদ্র, মাঝারি, ও ভারিশিল্প খাত সহ অন্যান্য উন্নয়ন খাতে ব্যবহার করতে হবে।

আলোচনা সভা শুরুর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বেলুন উড়িয়ে বোরো ধান কর্তন উৎসব উদ্ভোদন করেন ও নিজেরা কৃষি লেবাজের কিছু অংশ পরে ধান কাটেন এবং কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কাটা কার্যক্রম প্রত্যক্ষ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ কামারুল আরেফিন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মিরপুর, কৃষিবিদ শ্যামল কুমার বিশ্বাস,উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া, ড. হায়াত মাহমুদ,জেলা প্রশিক্ষণ অফিসার, কুষ্টিয়া, লিংকন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মিরপুর, মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, মোঃ গোলাম মোস্তফা, অফিসার ইনচার্জ,মিরপুর, কুষ্টিয়া প্রমুখ।