সোমবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:৫৮
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

ফেরিতে হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক, নিহত ৫

ডেস্ক রিপোর্ট  মাদারীপুর জেলার শিবচরের বাংলাবাজার ফেরিঘাটে যাত্রীদের হুড়োহুড়িতে ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আনছার মাদবর (১২) নামে এক কিশোরের পরিচয় পাওয়া গেছে। সে শরিয়তপুরের নড়িয়া উপজেলা কালিকা প্রসাদ গ্রামের গিয়াস উদ্দিন মাদবরের ছেলে।

পুলিশ ও ঘাট সূত্রে জানা গেছে, তিন নং ফেরিঘাটে শাহ পরান নামের রোরো ফেরিটি ভিড়লে নামার সময় যাত্রীদের চাপে আনছার মাদবর যাত্রীদের চাপে অসুস্থ হয়ে ফেরির পন্টুনেই মারা যায়।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, ছেলেটি নামার সময় ভিড়ের চাপে অসুস্থ হয়ে মারা গেছে।

অন্যদিকে এনায়েতপুরী ফেরীতে গরমে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন পুরুষ ও ২ জন নারী। এছাড়াও একই ফেরিতে হিটস্ট্রোকের শিকার হয়েছে ৭/৮ জন।