সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, রাত ৮:৫৩
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

শেখ হাসিনার হৃদয় আছে বলেই খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন

ডেস্ক রিপোর্ট  বঙ্গবন্ধু কন্যা মানবিক বলেই দণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়াকে জেলের বাইরে এনে মুক্তভাবে সুচিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হৃদয় আছে বলেই খালেদা জিয়াকে মানবিক কারণে মুক্তি দিয়েছেন, বিএনপি আন্দোলনের কারণে নয়।

‘খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার নিষ্ঠুর ও অমানবিক আচরণ করেছেন’- বিএনপি মহাসচিবের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেন কাদের।

চিকিৎসার নামে লন্ডনে গিয়ে সরকার বিরোধী অপকর্ম করার সুযোগ না পাওয়ায় বিএনপি নেতারা এখন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বিএনপির রাজনীতি যে কতটা প্রতিহিংসা পরায়ণ, বিদ্বেষপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। জাতির পিতার হত্যা দিবসে বেগম জিয়ার ভুয়া জন্মদিন পালনই তার প্রমাণ। যারা ১৫ আগস্ট স্বপরিবারে জাতির পিতা, অবলা নারী ও শিশু হত্যার জঘন্য ঘটনাকে বিদ্রুপ করে ভুয়া জন্মদিন পালন করে তা কোন ধরণের মানবিকতা, জাতির কাছে প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।

১৯৯১ সাল থেকে বিএনপি নেতারা খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করে জাতিকে বিভ্রান্ত করে আসছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতির পিতার হত্যা দিবসে কেক কেটে জন্মদিনের উৎসব পালন করার পরামর্শ বেগম জিয়াকে আপনাদের দলের কে বা কারা দিয়েছিলেন, কারাই বা তার উপদেষ্টা সে প্রশ্নের জবাব এখনও পায়নি। মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের আরো বলেন এ কোন রাজনীতি বাংলাদেশে চলছে?