মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪৪
শিরোনাম :
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

বিমান দুর্ঘটনায় স্ত্রীসহ ‘টারজান’ লারা নিহত

অনলাইন ডেস্ক  জনপ্রিয় টিভি সিরিজ ও সিনেমা ‘টারজান’র অভিনেতা জো লারা (৫৮) ও তার স্ত্রী গোয়েন লারা বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে শহরের একটি লেকে এ দুর্ঘটনা ঘটে। এতে তারা দুজনসহ মোট ৭ জনের মৃত্যু হয়।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য নিশ্চিত করেছে।

উদ্ধারকারী দল রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ (আরসিএফআর) জানিয়েছে, ছোট জেট বিমানটি টেনেসির স্মায়ারনা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। নাশভিলের ১৯ কিলোমিটার দক্ষিণে পার্সি প্রাইস্ট লেকে গিয়ে পড়ে এটি। বিমানটিতে মোট সাতজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর পরই ওই লেকে উদ্ধারকাজ শুরু হয়।

আরসিএফআর আরও জানায়, কেউ বেঁচে নেই। দেহগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

জো লারা ‘টারজান’ ছবি ও ধারাবাহিকে কাজ করেই জনপ্রিয়তা পান। ১৯৮৯ সালের টিভি সিনেমা ‘টারজান ইন ম্যানহাটন’-এ অভিনয় করেন।

এরপর তিনি টিভি সিরিজ ‘টারজান: দ্য এপিক অ্যাডভেঞ্চার্স’-এ কাজ করেন। ১৯৯৬ থেকে ১৯৯৭ সালে এটি প্রচারিত হয়েছিল।