বৃহস্পতিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩৬
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

ডেস্ক রিপোর্ট ।। দাখিল (সমমান) পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে তানযীমুল উম্মাহ মাদ্রাসা, বরিশাল শাখা। এবারের দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ৩০ জন শিক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে।

শতভাগ পাসের পাশাপাশি ২২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

প্রতিষ্ঠানটির এমন চমৎকার ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। মাত্র ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জনের জিপিএ-৫ অর্জন প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও শিক্ষার্থীদের ধারাবাহিক পরিশ্রমেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, বিষয়ভিত্তিক প্রস্তুতি, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং অভিভাবকদের সহযোগিতার মাধ্যমে পরীক্ষার্থীদের প্রস্তুত করা হয়। পরীক্ষার আগে শিক্ষার্থীদের দুর্বল বিষয়গুলো চিহ্নিত করে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবারের দাখিল পরীক্ষায় আসে প্রত্যাশিত সাফল্য।

তানযীমুল উম্মাহ মাদ্রাসা বরিশাল শাখা কর্তৃপক্ষ বলেন, এ সাফল্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফল। আমরা শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছি। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য আমাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

এবারের ফলাফলে শতভাগ পাস এবং ৭৩ শতাংশের বেশি শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন তানযীমুল উম্মাহ মাদ্রাসা, বরিশাল শাখার সাফল্যের মাত্রাকে আরও উজ্জ্বল করেছে। প্রতিষ্ঠানটির এই অর্জনে কৃতকার্য সব শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্টরা।