শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০৯
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক ।। ইউক্রেনের রাজধানী কিয়েভের পার্শ্ববর্তী অঞ্চলে রাশিয়ার মারাত্মক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন বলে নগরীর সামরিক প্রশাসন জানিয়েছে। বুধবার (৫ আগস্ট) মধ্যরাতের পর থেকে পাঁচ বছর ধরে চলা এই যুদ্ধে নতুন করে এই প্রাণঘাতী হামলা চালানো হয়।

কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে যে মধ্যরাতের পর থেকে শুরু হওয়া এই হামলায় অঞ্চলের অন্তত সাতটি স্থান আঘাতপ্রাপ্ত হয় এবং প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে এলাকাটিতে বিমান হামলার সতর্কসংকেত চালু রাখা হয়। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান যে নগর কেন্দ্রের কাছে একটি গুদাম ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং জরুরি সেবা সংস্থাগুলো নিশ্চিত করেছে যে হামলায় আরও কয়েকটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেয়র ভিটালি ক্লিটসকো বার্তা সংস্থা টেলিগ্রামে জানান যে ধ্বংসাবশেষের নিচে এখনো মানুষ চাপা পড়ে থাকতে পারে এবং সেখান থেকে দুজনকে উদ্ধারের পর অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এর আগের এক বার্তায় তিনি জানান যে রাশিয়ার হামলা প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সক্রিয় ভূমিকা পালন করেছিল।

রাশিয়ার এসব ব্যালাস্টিক হামলা থেকে নিজেদের আকাশসীমা রক্ষা করার জন্য ইউক্রেন সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের তৈরি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সরবরাহের জন্য মিত্রদের কাছে আকুল আবেদন জানিয়ে আসছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান যে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার উপকরণের অভাবই রাশিয়াকে মানুষের প্রাণঘাতী এমন হামলা চালাতে উৎসাহিত করছে।

নিজ দেশে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের অনুমতি পাওয়ার লক্ষ্যে ওয়াশিংটনের সমর্থন আদায়ে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণকারী দল বেসামরিক প্রাণহানির সংখ্যা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

সূত্র: আল জাজিরা