মঙ্গলবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:২৪
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

‘নিরাপদ ডটকম’ পরিচালক ফারহানা এ্যানি গ্রেফতার

ডেস্করিপোর্ট  ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ‘নিরাপদ ডটকম’-এর পরিচালক ফারহানা আফরোজ এ্যানিকে (২৯) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারণার মামলায় ফারহানা আফরোজ এ্যানিকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে শনিবার রাতে ফতুল্লা মডেল থানায় নিরাপদ ডটকমের অনলাইনের সিইও এবং ডিরেক্টরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করে ফাহিম হোসেন নামে এক ক্রেতা। মামলার আসামিরা হলেন- জামালপুর জেলার ইসলামপুর থানার শশারিয়াবাড়ীর সাখাওয়াত হোসেন খানের ছেলে নিরাপদ ডটকম-এর সিইও শাহরিয়ার খান (৪১) ও ঢাকা দক্ষিণখান থানার কাওলার টিনসেট কোয়াটারের এইচএম মোফাজ্জল হোসেনের মেয়ে ফারহানা আফরোজ এ্যানি (২৯)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নিরাপদ ডটকম নামে অনলাইন প্লাটফর্মে ৫০ শতাংশ ডিসকাউন্টের বিজ্ঞাপন দেখে গত বছরের ২২ অক্টোবর ১৪ হাজার ৯৯ টাকা বিকাশে অগ্রিম দিয়ে একটি মোবাইল অর্ডার করেন ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি দেওলপাড়া এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে ফাহিম হোসেন (২১)। তবে তা দিতে ব্যর্থ হয় নিরাপদ ডটকম। এরপর টাকা ফেরত চাইলে নিরাপদ ডটকমের পক্ষ থেকে একটি ভুয়া চেক দিয়ে শাহরিয়ার খান ও ফারহানা আফরোজ এ্যানি তাদের মোবাইল ফোন বন্ধ রাখেন। এছাড়াও নিরাপদ ডটকম নামে অনলাইনের ক্রেতা আল মামুনের কাছ থেকে ৩০ হাজার ৫৮০ টাকা, মুশরিফুল ইসলামের কাছ থেকে ১০ হাজার টাকা ও নুরুল আলমের কাছ থেকে ৬০ হাজার ৭২৫ টাকা গ্রহণ করে আত্মসাৎ করেছে।