রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:০৭
শিরোনাম :
রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক ।। সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সাউথ কর্দোফানে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় নিহত হয়েছেন ২৭ জন। নিহতদের মধ্যে চার শিশু রয়েছে বলে জানিয়েছে দেশটির একটি চিকিৎসক সংগঠন। বুধবার (২৬ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এদিকে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর সঙ্গে জোটবদ্ধ সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্দান (এসপিএলএম-এন) এ হত্যাকাণ্ড চালিয়েছে বলে অভিযোগ করে সংগঠনটি।

এর আগে, গতকাল সুদান ডক্টরস নেটওয়ার্ক এক বিবৃতিতে জানায়, সাউথ কর্দোফানের কুরদুদ ও আবু হামামা এলাকায় বসবাসকারী ওতোরো সম্প্রদায়ের মানুষের ওপর এসব হামলা চালানো হয়।

সংগঠনটি জানায়, হামলার পর বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে আবু হিতান ও কাদুগলি এলাকায় পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। জাতিগত পরিচয়ের ভিত্তিতে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করে সংগঠনটি।

চলতি বছরের শুরুতে এসপিএলএম-এন-সংশ্লিষ্ট বাহিনী ও ওতোরো সম্প্রদায়ের মধ্যে তীব্র সংঘর্ষের পর নতুন করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। সাউথ কর্দোফানের নুবা পর্বতমালা এলাকায় ওতোরো একটি সংখ্যালঘু সম্প্রদায়। জমি নিয়ে বিরোধ থেকেই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার সূত্রপাত বলে জানা গেছে।

জাতিগত এই সংঘাত সুদানের চলমান গৃহযুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে। ২০২৩ সালের এপ্রিল থেকে দেশটিতে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ভয়াবহ সংঘাত চলছে। এরই মধ্যে দেশজুড়ে ব্যাপক প্রাণহানি ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে।