রবিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:৪১
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম

ডেস্ক রিপোর্ট ।। পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণের লক্ষ্যে উপজেলা পরিষদ ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, পরিচ্ছন্নতা শপথ ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) উপজেলা পরিষদ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফরিদা সুলতানা।

কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পরে পরিচ্ছন্নতা বিষয়ে শপথ গ্রহণ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র‌্যালি বের করা হয়।

এ সময় বক্তারা বলেন, পরিচ্ছন্ন উপজেলা গড়ে তুলতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানা বলেন, পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা গড়ে তুলতে ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে। পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে সকলের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

কর্মসূচিতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।