সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৯
শিরোনাম :
বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত

কুষ্টিয়ায় সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমের প্রথম দিনে পরিদর্শনে এসপি খাইরুল আলম

ডেস্করিপোর্ট  চাকরি নয়, সেবা এই বিষয়কে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সৎ, সাহসী এবং দেশের জন্য যে কোন চ্যালেঞ্জ গ্রহন করতে সক্ষম, এমন প্রার্থীদের খুঁজছে বাংলাদেশ পুলিশ।

রবিবার (১২ ডিসেম্বর) সকাল ৮ টায় পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনার প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এর ২য় ধাপে জেলা পুলিশ কুষ্টিয়া পরীক্ষা গ্রহণকারী উপ-কমিটির অন্যান্য সদস্যবৃন্দ পুলিশ সুপার কুষ্টিয়া মো: খাইরুল আলমের নের্তৃত্বে সাতক্ষীরা জেলার চাকুরি প্রত্যাশী প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করেন। সাতক্ষীরা জেলার ৯৯৫ জন পুরুষ প্রার্থী ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করেন। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের ১ম দিন অর্থাৎ ১২ ডিসেম্বর পুরুষ সাধারণ কোটা ও মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীগন অংশগ্রহন করেন। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই শেষে পুরুষ সাধারণ কোটা-৫০৭ জন ও মুক্তিযোদ্ধা কোটার-০৭ জন প্রার্থী যোগ্য বলে বিবেচিত হয়। পরীক্ষা গ্রহণকারী উপ-কমিটির অন্যান্য সদস্য যথাক্রমে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), কুষ্টিয়া, মো: আজিবর রহমান, আর আই ,কুষ্টিয়া, মো: শহিদুজ্জামান, আরওআই, কুষ্টিয়া সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করে প্রথম দিনের নিজ দায়িত্বগুলো শেষ করেন।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমের জন্য শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা যাচাই কাজে সহায়তাকারী হিসেবে কুষ্টিয়া জেলার ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, নায়েক ও কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।