রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৩৫
শিরোনাম :
৭১ সালে ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা, বাঙালিকে সাহায্য করা নয়: স্পিকার বরিশালে নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে পরীক্ষা নিয়ন্ত্রক রফিউদ্দিন নজরুল! ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী দেশে অশান্তি সৃষ্টির জন্য যারা গুজব ছড়াচ্ছে,তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ববরণ করে কাতরাচ্ছেন বরিশালের শেখ সাদী,প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা! আ.লীগের অনুষ্ঠানে হ্যারি কে টমাসের জুলাই অভ্যুত্থান ও নির্বাচনের ভূয়সী প্রশংসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

বরিশালে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলায় বেড়েছে দর্শনার্থী

শামীম আহমেদ  ছুটির দিন শুক্রবার বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলায় ভীড় বেড়েছে সকল বয়সের দর্শনার্থীদের। বরিশাল সরকারী জিলা স্কুল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে চারদিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার আয়োজন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলা বৃহস্পতিবার বিকেলে উদ্বোধণ করা হয়েছে।

জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল ইসলাম বাদল। প্রধান আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মোঃ সাদেকুল আরেফিন।

বিশেষ অতিথি ছিলেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার, রেঞ্জ ডিআইজি এসএম আখতারুজ্জামান, সরকারী বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস প্রমুখ। মেলার ৫০টি স্টলে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেনীর বই প্রেমীরা পছন্দের বই ক্রয়ের জন্য ভীড় করেন। রাতে দর্শকদের জন্য রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।