রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২৩
শিরোনাম :
প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি যুবলীগ নেত্রী শর্মীর পরিবার: রাশেদ খাঁন জাজিরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত ৭১ সালে ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা, বাঙালিকে সাহায্য করা নয়: স্পিকার বরিশালে নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে পরীক্ষা নিয়ন্ত্রক রফিউদ্দিন নজরুল! ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী দেশে অশান্তি সৃষ্টির জন্য যারা গুজব ছড়াচ্ছে,তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ববরণ করে কাতরাচ্ছেন বরিশালের শেখ সাদী,প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা! আ.লীগের অনুষ্ঠানে হ্যারি কে টমাসের জুলাই অভ্যুত্থান ও নির্বাচনের ভূয়সী প্রশংসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা

মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত

অনলাইন ডেস্ক  মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

শনিবার জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এই তথ্য জানিয়েছে।

এএফপির খবরে বলা হয়েছে, সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় পেতে রাখা মাইনের বিস্ফোরণ ঘটে। শুক্রবার রাজধানী বাংগি থেকে ৫০০ কিলোমিটার দূরের গোলযোগপূর্ণ ওহাম-পেন্ডে প্রদেশের বোহংয়ে ওই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে হেলিকপ্টারে করে বোয়ার শহরে অবস্থিত শান্তিরক্ষা মিশন পরিচালিত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

জাতিসংঘের শান্তি মিশন ঘটনার নিন্দা জানিয়েছে। হামলার জন্য দেশটির সশ্রস্ত্র বিদ্রোহী দলগুলো দায়ী বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও কোনো গোষ্ঠী এখনও দায় স্বীকার করেনি।

এর আগে গত বৃহস্পতিবার দেশটির পশ্চিমে মাইন বিস্ফোরণে তিন তানজানিয়ার শান্তিরক্ষী আহত হন।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে গত আগস্ট থেকে এখন পর্যন্ত মাইন বিস্ফোরণে দুই নারী ও পাঁচ বছরের এক শিশুসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। ৫০ লাখ জনসংখ্যার এ দেশটি পৃথিবীর অন্যতম দরিদ্র একটি দেশ। বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে বিদ্রোহী বাহিনীগুলোর সঙ্গে দেশটির সরকারি বাহিনী লড়াই করছে।