মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:২২
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

বরিশাল রুটে ১৭ এপ্রিল থেকে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ডেস্করিপোর্ট  ঢাকা-বরিশাল নৌপথে ১৭ এপ্রিল থেকে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

লঞ্চের টিকিট বুকিং কাউন্টার সূত্রে জানা গেছে, গত সপ্তাহ থেকে কেবিনের বুকিং আবেদন স্লিপ জমা নেওয়া শুরু হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) রাত পর্যন্ত এ কার্যক্রম চলবে।

২৮ এপ্রিল থেকে দক্ষিণাঞ্চলের ঘরমুখো যাত্রীদের জন্য বিশেষ সার্ভিস শুরু হতে পারে।

সুন্দরবন লঞ্চের বরিশাল কাউন্টারের ব্যবস্থাপক মো. জাকির হোসেন জানান, কেবিন বুকিং সংক্রান্ত নোটিশ আগেই লঞ্চ কাউন্টারে টানিয়ে দেওয়া হয়েছিল। এরপর গত ৬ এপ্রিল থেকে কেবিন বুকিং স্লিপ নেওয়া হচ্ছে।