শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:৪৯
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

বরিশাল নগরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

ডেস্করিপোর্ট  বরিশালে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন— বরিশাল নগরীর বাজার রোড এলাকার উত্তম সাহার ছেলে সুদীপ্ত সাহা গোপাল (২৫) ও ব্যবসায়ী দিলীপ সাহার ছেলে অন্তু সাহা হৃদয় (২৪)।

এদের মধ্যে সুদীপ্ত সাহা গোপাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্র এবং অন্তু সাহা হৃদয় ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।

ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালি মডেল থানার এসআই রিয়াজ উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের সামনে বান্দ রোড হয়ে মোটরসাইকেলটি আমতলার মোড়ের দিকে যাচ্ছিল। গোপাল মোটরসাইকেলটি চালাচ্ছিলেন এবং অন্তু আরোহী হয়ে তার পেছনে বসা ছিলেন।

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের পূর্বে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং গোপালের মৃত্যু হয়।

পাশাপাশি অন্তু নামে অপরজনকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে তারও মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালের লাশ রাখা কক্ষে পাঠানো হয়েছে এবং দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।