বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:১৫
শিরোনাম :
এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার!

১০ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার

ডেস্করিপোর্ট  গাইবান্ধার সুন্দরগঞ্জে গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচপীর খেয়াঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয় বলে জানিয়েছেন কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক মানষ রঞ্জন দাস।

গ্রেফতারকৃতরা হলেন- আল-আমিন শেখ ও তার স্ত্রী রুনা বেগম। তারা সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানগড়া গ্রামের বাসিন্দা।

পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেফতার দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।