বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:০৬
শিরোনাম :
১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী

আমতলীতে অগ্নিকান্ডে দুটি দোকান পুড়ে ছাই

ডেস্করিপোর্ট  বরগুনার আমতলী উপজেলার কুকুয়া হাট এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরসহ দুটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় ১০ থেকে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন।

সোমবার রাত অনুমান ৩টা দিকে কুকুয়াহাট বাজারে লিটন আকনের কুতুবপুর ডেকোরেটর এন্ড মাইক সার্ভিস থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়ে মূহুর্তের মধ্যে তা পাশ্ববর্তী মজিদ খানের মুরগী বিক্রেতার দোকানে ছড়িয়ে পড়ে। এতে মালামালসহ দোকান দুটি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর স্থাণীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে।

ক্ষতিগ্রস্থ কুতুবপুর ডেকোরেটর এন্ড মাইক সার্ভিসের মালিক লিটন আকন বলেন, অগ্নিকান্ডে আমি সর্বস্বান্ত হয়ে গেছি। অগ্নিকান্ডে আমার দোকানের চেয়ার, টেবিল, মাইক, ব্যাটারী, জেনারেটরসহ অন্যান্য জিনিষপত্রসহ প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

আমতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ গোলাম মোস্তফা মুঠোফোনে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলা নির্বাহী অফিসার একেএম আবদুল্লাহ বিন রশিদ ও ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন।