বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:০৬
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বরিশালে শোভাযাত্রা

শামীম আহমেদ  পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নানা আয়োজন করেছে বরিশাল জেলা প্রশাসন। পদ্মা সেতুর এই উদ্বোধন অনুষ্ঠানটি উৎসবে পরিণত হয়েছে জেলায়।

আজ শনিবার (২৫ই) জুন সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় নগরীর সার্কিট হাউজ থেকে। দৃষ্টি নন্দন এই শোভাযাত্রাটি বরিশাল জেলার মধ্যে স্মরণকালের সবচেয়ে বড় শোভাযাত্রা। শোভাযাত্রাটি সার্কিট হাউজ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।

এসময় বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ওয়াহেদুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, মেট্টাপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার প্রলয় চিসিম, পুলিশ সুপার মারুফ হোসেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, কে এস এ মহিউদ্দিন মানিক সহ মুক্তিযোদ্ধা, শিক্ষক শিক্ষার্থী, সরকারি বেসকারি দপ্তরের কর্মচারী কর্মকর্তা, শ্রমিক, রাজনৈতিক নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মীসহ বরিশালের আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের প্রদর্শনী ও আলোচনা আয়োজন করা হয়। অণ্যদিকে বরিশাল জেলা পুলিশের আয়োজনে সকাল ১০ টার দিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।