বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০৬
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নোয়াখালীতে অস্ত্রসহ কিশোর গ্যাং নেতা পিচ্চি রাসেল গ্রেফতার

ডেস্করিপোর্ট  নোয়াখালী জেলা শহরের ৯ মামলার পলাতক আসামি কিশোর গ্যাং কমান্ডার পিচ্ছি রাসেলকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার নিজ বাড়ি থেকে বন্দুকসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. রাসেল ওরফে পিচ্চি রাসেল (২২) নোয়াখালী পৌরসভার মাস্টারপাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় তার নিজ বাড়ি থেকে একটি বন্দুকসহ পিচ্চি রাসেলকে গ্রেফতার করা হয়।

সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা, অস্ত্র বিক্রি, অস্ত্র ভাড়া দেওয়াসহ ৯ মামলার পলাতক আসামি।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত পিচ্চি রাসেলকে শনিবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।