বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:০১
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

পদ্মা সেতুর উদ্ধোধন উপলক্ষে কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের আনন্দ র‌্যালী ও মিস্টি বিতরন

ডেস্করিপোর্ট ”আমার টাকায় আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বহুল প্রতীক্ষিত কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আনন্দ র‌্যালী ও মিস্টি বিতরন করা হয়েছে।

শনিবার (২৫ জুন) বেলা ১১ টায় কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন এর পক্ষ থেকে আনন্দ র‌্যালী ও মিস্টি বিতরন করা হয়।

পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে স্থানীয় জনগণ, ট্যুরিস্ট এর সদস্যগণ এবং ভ্রমণে আসা ট্যুরিস্টদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে কবুতর উড়িয়ে আনন্দ র‌্যালী এর শুভ উদ্ধোধন করেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মেহাম্মদ আবুল কালাম আজাদ।

পরে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বীচ ক্লিনিং ও বীচে আগত পর্যটকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মোঃ আবদুল খালেক, কুয়কাটা পৌর আওয়ামীলীগের সভাপতি ও কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আব্দুল বারেক মোল্লা, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাছির উদ্দিন বিপ্লব, টুয়াক সভাপতি তুষার ইমতিয়াজ,সানরাইজ ট্যুরিজম সত্তাধিকারী মোঃ শাহাজালাল সহ বিভিন্ন স্টেকহাল্ডার সভাপতি ও সেক্রেটারী, ট্যুর গাইড এসোসিয়েশন, স্থানীয় পৌরসভার কাউন্সিলর বৃন্দ, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সদস্যবৃন্দ।