বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৫৯
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

ভোলায় ৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেস্করিপোর্ট  ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করেন। সে একটি জিআর মামলায় পরোয়ানা ভুক্ত আসামী।

এজহার সুত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার এসআই সামিম সর্দারের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলা সোনাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চাপড়ী গ্রামের আলাউদ্দিন পাটওয়ারীর বাসার পিছনের বাগানে অভিযান পরিচালনা করেন।

এ সময় চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা নুরুল হকের ছেলে ইয়াবা ব্যবসায়ী মো. নয়নকে (২৬) ৫০ পিচ ইয়াবা, দু’টি চোরাই মোবাইল, চোরাই কাজের ব্যবহৃত একটি চাকু ও একটি প্লাজসহ গ্রেপ্তার করে তজুমদ্দিন থানায় নিয়ে আসেন।

জানতে চাইলে তজুমদ্দিন থানার এসআই সামিম সর্দার বলেন, নয়ন দীর্ঘদিন চুরি মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত। এছাড়া সে একটি মামলার পরোয়ানা ভুক্ত আসামী । গোপন সংবাদের ভিত্তিতে চাপড়ী গ্রামের আলাউদ্দিন পাটওয়ারীর বাসার পিছনের বাগান থেকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।