শুক্রবার, ২রা জুলাই, ২০২৬ ইং, রাত ১:৪৭
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউক্রেনে আটক করা বিদেশি অস্ত্রের প্রদর্শনী করল রাশিয়া

অনলাইন ডেস্ক  ইউক্রেন থেকে আটক কিংবা উদ্ধার করা বিদেশি অস্ত্রের প্রদর্শন করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিদেশি এসব অস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে সাজোয়াযান এবং সেনা বহনকারী গাড়ি রয়েছে। খবর পার্সটুডের।

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে পেট্রিয়ট এক্সিবিশন সেন্টারে যে অস্ত্র ও সামরিক সরঞ্জামের প্রদর্শনী হচ্ছে সেখানে আটক করা এসব বিদেশী সামরিক সরঞ্জামাদি প্রদর্শন করা হয়।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের ভেতরে সামরিক অভিযান শুরু করে। তবে তার আগে থেকেই আমেরিকা এবং তার মিত্ররা ইউক্রেনকে বিপুল পরিমাণে অস্ত্র সরবরাহ করে আসছে।

রাশিয়া শুরু থেকেই ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে যেমন লড়ছে, তেমনি ইউক্রেনকে সরবরাহ করা বিদেশি অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি ধ্বংসের চেষ্টা চালিয়ে আসছে।

রাশিয়ার অভিযানের বিপরীতে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করা বাড়িয়েছে।