মঙ্গলবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:২৫
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

তেহরানে আরাগচির সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক ।। পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিম মুনির শুক্রবার (২২ মে) তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৈঠক করেছেন। বৈঠকে ইরান যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

বৈঠকে অঞ্চলজুড়ে উত্তেজনা কমানো, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং পশ্চিম এশিয়ায় সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকানোর বিষয় গুরুত্ব পায়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আসিম মুনির ও আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধে বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন।

এ ছাড়া আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং সংঘাত আরও বিস্তৃত হওয়া ঠেকাতে সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, এই বৈঠক গভীর রাত পর্যন্ত চলে।

এতে আরও বলা হয়, দুই পক্ষ উত্তেজনা কমানো এবং পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া কূটনৈতিক উদ্যোগগুলো পর্যালোচনা করেছে।

এর আগে ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির চলমান কূটনৈতিক ও মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে সরকারি সফরে তেহরানে পৌঁছান। ইরানের রাজধানীতে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি। এ সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি উপস্থিত ছিলেন।