বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, রাত ১০:৩৯
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বরিশালে সেইন্ট বাংলাদেশ এর উদ্যোগে হাইফার উপকারভোগিদের সাথে বাজার সংযোগের কর্মশালা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বরিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট-বাংলাদেশ এর উদ্যোগে হাইফার উপকারভোগিদের সাথে স্থানীয় পরিসেবা প্রদানকারিদের সাথে বাজার সংযোগের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় সেইন্ট-বাংলাদেশ এর আয়োজনে এবং জিআইজেড বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় হাইফার উপকারভোগিদের সাথে স্থানীয় পর্যায়ে পরিসেবা প্রদানকারিদের সাথে বাজার সংযোগের কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধন করেন মো: বেলায়েত হোসেন, উপ-পরিচালক (কর্মসুচি)সেইন্ট-বাংলাদেশ। প্রশিক্ষনের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নিজামুর রহমান, সহকারি প্রানি সম্পদ কর্মকর্তা, বরিশাল, মো: জহির উদ্দিন আহমেদ, শহর সমাজসেবা অফিসার, বরিশাল।পাইকারি ছাগল ক্রেতা ও মাংস বিক্রয়কারি পরিসেবা প্রদানকারিদের পক্ষে উপস্থিত ছিলেন মো: মিজানুর রহমান, চৌমাথা বাজার।

মিজানুর রহমান ছাগলের সঠিক বাজারযাত করন এবং ছাগলের ভাল দাম পাওয়ার ক্ষেত্রে খামারির করনীয় সম্পর্কে আলোচনা করেন।কর্মশালা পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করেন মো: তরিকুল ইসলাম, কর্মসুচি সমন্বয়কারি, সেইন্ট-বাংলাদেশ এবং ওয়ালিউল ইসলাম, ফিল্ড অরগানাইজার, সেইন্ট-বাংলাদেশ। ছাগল পালন, ছাগলের বিভিন্ন রোগ এবং এর প্রতিকার, ছাগলের বিভিন্ন জাত ও লাভজনক জাত সনাক্তকরন, ছাগলের খাদ্য ব্যবস্থাপনা ও মোটাতাজাকরন, ছাগলের ঘরের পরিচর্চা ও ব্যবসা পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন নিজামুর রহমান।

সেইন্ট-বাংলাদেশ ও জিআইজেডের যৌথ পরিচালনায় ছাগল পালন কর্মসুচি রসুলপুর ও মোহাম্মাদপুর এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং এদের দেখাদেখি অনেকেই ছাগল পালনে উৎসাহিত হচ্ছে।