মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, দুপুর ২:১০
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

পদত্যাগের খবরে বিস্ময় প্রকাশ করেছেন স্পিকার: রুমিন ফারহানা

ডেস্করিপোর্ট  জাতীয় সংসদের স্পিকারের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির পাঁচ সংসদ সদস্য। রোববার বেলা সোয়া ১১টার দিকে পদত্যাগপত্র নিয়ে জাতীয় সংসদ সচিবালয়ে প্রবেশ করেন তারা। এর পর পদত্যাগপত্র জমা দেন।

তারা পদত্যাগপত্র জমা দেওয়ার সময় স্পিকার কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন থেকে সদ্য পদত্যাগ করা ব্যরিস্টার রুমিন ফারহানা।

পদত্যাগপত্র জমা দিয়ে স্পিকার কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, স্পিকার কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন। সব কিছু সৌহার্দপূর্ণ পরিবেশে হয়েছে।

রুমিন ফারহানা ছাড়াও স্পিকারের কাছে সশরীর পদত্যাগপত্র দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের জিএম সিরাজ এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান।

অসুস্থ থাকায় পদত্যাগপত্র জমা দিতে আসতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। অন্যদিকে বিদেশে থাকায় আসতে পারেননি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুন অর রশীদ।