মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:২৪
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জামায়াতের আমির ডা. শফিক গ্রেফতার

ডেস্করিপোর্ট  জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। সংস্থাটির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১৩ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, মধ্যরাতে উত্তরার একটি বাসা থেকে ডা. শফিকুর রহমান, তার ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম ও গাড়ির ড্রাইভারকে ডিবি পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।

১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকার বিভাগীয় গণসমাবেশে ১০ দফা দাবি দেয় বিএনপি। একই দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই আন্দোলনের ঘোষণা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে অস্থির করে তুলেছে। এজন্যই তারা জামায়াতের আমিরকে গ্রেফতার করেছে।