শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:০৭
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

আর্জেন্টিনার জার্সি পরে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেফতার ২

ডেস্করিপোর্ট  রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে গাঁজাসহ দুজন মাদককারবারিকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। তারা হলেন – হৃদয় মিয়া (২১) ও শ্রী মদন কুমার পরেশ চন্দ্র (২০)।আর্জেন্টিনার জার্সি পরে ভেতরে স্কচটেপ দিয়ে শরীরের সঙ্গে পেঁচিয়ে মাদক পাচারের চেষ্টায় ছিলেন তারা। তবে পুলিশের চোখকে ফাঁকি দিতে পারেননি এ দুই মাদককারবারি।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান। তিনি বলেন, মঙ্গলবার রাতে দুটি পৃথক ট্রেনে ও ভিন্ন ভিন্ন সময়ে দুই যুবক বিমানবন্দর রেলস্টেশনে নামেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে দেহ তল্লাশি করা হয়।

দেখা যায় দুজনের শরীরে একই কাদায় টেপ দিয়ে পেঁচানো গাঁজা। পরে তাদের গ্রেফতার দেখানো হয়। এই ঘটনায় মাদক আইনে একটি মামলার পরে তাদের তিনদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।