শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২০
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

ফারদিনের ‘আত্মহত্যার প্রমাণ’ দেখতে ডিবি কার্যালয়ে বুয়েট শিক্ষার্থীরা

ডেস্করিপোর্ট  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর আত্মহত্যা করেছেন বলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) যে বক্তব্য দিয়েছে, তার ‘প্রমাণ’ দেখতে ডিবি কার্যালয়ে শিক্ষার্থীরা৷

বৃহস্পতিবার এখানে আসার আগে সকাল সাড়ে ১০টার দিকে ফারদিন ‘হত্যার’ বিষয়ে ডিবির বক্তব্যের প্রতিক্রিয়ায় পূর্বঘোষিত প্রতিবাদ সমাবেশ আপাতত স্থগিত করেছেন বুয়েট শিক্ষার্থীরা।

বুধবার ফারদিনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শেষে ডিবি জানায়, বুয়েটের ওই ছাত্র আত্মহত্যা করেছেন। এর প্রতিক্রিয়া জানাতে আজ সকাল ১০টায় বুয়েট শহিদ মিনারে প্রতিবাদ সমাবেশ ডেকেছিলেন বুয়েটের একদল শিক্ষার্থী।

তবে ডিবি কার্যালয়ে গিয়ে প্রমাণ দেখতে ওই কর্মসূচি আপাতত স্থগিত করেন তারা। বেলা সাড়ে ১১টার দিকে ডিবি কার্যালয়ে প্রবেশ করে বুয়েট শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।

ওই প্রতিনিধিদলে থাকা বুয়েটের এক শিক্ষার্থী বলেন, বুধবার রাতে ডিবি কার্যালয়ের কর্মকর্তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারা তাদের তদন্তের ফাইন্ডিংসের পক্ষে প্রমাণাদি আমাদের দেখাতে চান। তাই আপাতত পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত ঘোষণা করে আমরা ডিবি কার্যালয়ে এসেছি। ডিবির ডকুমেন্ট ও অ্যাভিডেন্সগুলো দেখে আমরা আমাদের পরবর্তী বক্তব্য জানাব।