মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, রাত ১০:৫০
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

এ্যানি-সালাম কারামুক্ত

ডেস্করিপোর্ট  নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেফতার হওয়া বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম জামিনে কারামুক্তি পেয়েছেন।

বুধবার সন্ধ্যায় তারা কারামুক্তি পান।এ সময় দলের নেতাকর্মীরা কারাফটকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে হাইকোর্টের জামিনের আদেশ পেয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল মুন্সিখানায় জামিননামা দাখিল করেন তাদের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী।

পরে মহিউদ্দিন বলেন, এ্যানি ও সালামকে ছয়মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আজ হাইকোর্টের জামিনের আদেশ হাতে পেয়ে আমরা জামিননামা দাখিল করেছি। আশা করছি, আজই তারা কারামুক্তি পাবেন।

গতকাল (১৭ জানুয়ারি) হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের বেঞ্চ এ্যানি-সালামের জামিন বহাল রেখে আদেশ দেন।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং পুলিশসহ অর্ধশত ব্যক্তি আহত হন। সংঘর্ষের পর রাতে পুলিশ বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে রিজভী, আমানউল্লাহ আমান, এ্যানি, সালামসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আটক করা হয়। এছাড়া আরও বহু নেতাকর্মীকে আটক করা হয়। পরদিন পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক চারটি মামলা করে পুলিশ। এতে ৭২৫ জনের নাম উল্লেখ করে ২ হাজার ৯৭৫ নেতাকর্মীকে আসামি করা হয়।