মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৮
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

মোটরযানে ডিজিটাল নম্বরপ্লেট না থাকলে আইনি ব্যবস্থা

ডেস্করিপোর্ট  রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন ট্যাগসহ (আরএফআইডি) রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট বা ডিজিটাল নম্বরপ্লেট মোটরযানে না লাগানো থাকলে ১ ফেব্রুয়ারি থেকে আইনি ব্যবস্থা নেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ বৃহস্পতিবার বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সকল মোটরযানে আরএফআইডিসহ রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট সংযোজন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা বিধানের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক ২০১২ সালের ৩১ অক্টোবর মোটরযানে রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংযোজন কার্যক্রম উদ্বোধন করেন। এরই মধ্যে সরকার বিভিন্ন সেতুতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোলের জন্য একটি ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে। আর এই টোল আদায়ে মোটরযানে সংযুক্ত রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন ট্যাগ (আরএফআইডি) ব্যবহার করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেক মোটরযান মালিক রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট এবং আরএফআইডি ট্যাগ প্রস্তুতের পর মেসেজ প্রাপ্তির পরও বিআরটিএর সংশ্লিষ্ট সার্কেল অফিস থেকে সেগুলো লাগাচ্ছে না। আবার কিছু মোটরযানে আরএফআইডিসহ রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট সংযোজন করা থাকলেও সেগুলো কাজ করে না। সে জন্য সেই নম্বরপ্লেটগুলো জরুরি প্রতিস্থাপন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। না হলে ১ ফেব্রুয়ারি থেকে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট মোটরযান মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’