মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:০৩
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, একই পরিবারের ৩ জন নিহত

ডেস্করিপোর্ট  ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে সংঘর্ষে বাবা-মেয়ে ও শ্যালকসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুনসুরাবাদ বাসস্টান্ডে এ দুর্ঘটনা ঘটে।

পরে উত্তেজিত জনতা গাড়িকে আগুন ধরিয়ে। নিহতরা হলেন- নগরকান্দা উপজেলার মাইনুদ্দিন (৩৫), তার মেয়ে তাবাসুম (৮) ও শ্যালক ভাঙ্গার মাজারদিয়া গ্রামের সৌরভ (১৬)।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. তৈমুর ইসলাম জানান, ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে ঢাকাগামী স্টারলাইন পরিবহণ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন। পরে পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে। সড়কে আগুনে ধরিয়ে দেওয়া পরিবহণ পানি দিয়ে নিভিয়ে ফেলে।