মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪৮
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

নিপা ভাইরাস প্রতিরোধে খেজুর রস ফুটিয়ে পানের পরামর্শ

ডেস্করিপোর্ট  মরণঘাতী নিপা ভাইরাস প্রতিরোধে ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওপরে খেজুর রস ফুটিয়ে পান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সোমবার বেলা ১১টায় রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত নিপা ভাইরাস প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভায় জনসাধারণের প্রতি তারা এ পরামর্শ জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রাজিউল হক।

এতে বক্তব্য রাখেন- স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সহকারী পরিচালক ডা. মইনুদ্দীন আহমেদ, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সিনিয়র বৈজ্ঞানিক অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এ সময় রাজশাহীর সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও অংশীজনরা উপস্থিত ছিলেন।

সভায় বিশেষজ্ঞরা বলেন, ২০০১ সালে বাংলাদেশের মেহেরপুরে নিপা ভাইরাস প্রথম শনাক্ত হলেও এখনো পর্যন্ত এ ভাইরাসের কোনো টিকা বা চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়নি। ফলে প্রতিরোধই একমাত্র বাঁচার উপায়। এ ভাইরাসে মৃত্যুহার শতকরা ৭০ শতাংশ। ২০০১ সাল থেকে গত বছরের নভেম্বর পর্যন্ত দেশে ৩২৬ জনের নিপা ভাইরাস শনাক্ত হওয়া রোগীর মধ্যে মৃত্যু হয়েছে ২৩১ জনের। ৩২ জেলায় শনাক্ত হয়েছে এ ভাইরাস। এর মধ্যে রাজশাহী ও নওগাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক।

তারা বলেন, গত বছর দেশে এ ভাইরাসে আক্রান্ত হওয়া তিনজনের মধ্যে মারা গেছেন দুজন। মূলত বাদুড় থেকে এ ভাইরাস ছড়ায়। শীতকালে দেশে উৎসব করে খেজুর রস পান করা হয়; যা খুবই ঝুঁকিপূর্ণ। খেজুর রসের প্রকৃত স্বাদ না পেলেও মৃত্যুঝুঁকি এড়াতে ভালোভাবে ফুটিয়ে রস পান করা উচিৎ। এছাড়া গাছের অর্ধখাওয়া ফল খেতেও নিরুৎসাহিত করেন চিকিৎসকরা।