বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:৪৬
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিরোধীদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ইমরান খান

অনলাইন ডেস্ক ।। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান জানিয়েছেন, তিনি বিরোধীদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। তবে কোনো চুক্তি করতে চান না। শনিবার (৪ মে) আদিয়ালা কারাগারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর জিও নিউজ।

ইমরান বলেন, ‘আলোচনা সব সময় রাজনীতির একটি অংশ ছিল। কিন্তু তা সব সময় বিরোধীদের সঙ্গে হয়ে এসেছে। দেড় বছর ধরে আমি আলোচনার জন্য প্রস্তুত থাকার কথা বলে আসছি। তবে কোনো চুক্তি করব না।’

তিনি আবারও বলেন, তার দল পিটিআই তিনটি দল বাদে সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। ওই তিনটি দল হচ্ছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি)।

ইমরান খান বলেন, যিনি দেশ ছেড়ে পালাতে চান বা কারাদণ্ড এড়াতে চান, তিনিই মূলত চুক্তি করেন। জনগণের চুরি করা রায় ফেরত দেওয়া ও বন্দী পিটিআই কর্মীদের মুক্তি দেওয়া হলে তারপরই কেবল আলোচনা হতে পারে।