রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:১৪
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বরিশালে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে ‘শিক্ষায় রুপান্তর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ ও গনসাক্ষরতা অভিযান এর আয়োজনে বরিশালে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে ‘শিক্ষায় রুপান্তর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বরিশাল নগরীর সিএন্ড বি রোড সেইন্ট বাংলাদেশ এর প্রশিক্ষন কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনদীপ ঘরাই বলেন,আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে সবাই একত্রিত হয়েছি।সেটি হচ্ছে শিক্ষায় রুপান্তর। শিক্ষায় রুপান্তর হতে হবে।আমাদের বাবা মা বলেন,পড়াশোনা করতে হবে,জীবনে বড় হতে হবে এবং মানুষ হতে হবে।তাহলে আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে আমরা যে শিক্ষা ব্যাবস্থার কথা বলছি প্রথমত আমরা চাই আমাদের মননে বড় একটি পরিবর্তন আনা।যে কারনে আমাদের সমাজে সমাজবদ্ধ মানুষের কেমন আচরন হওয়া উচিত, সেটা শিক্ষা ছাড়া অন্য কোন যায়গা থেকে জানা যায়না।মানুষের পেশাগত জীবনে আমরা শিক্ষা দিয়েই মাপতে শুরু করি যে মানুষটা কোন যায়গায় যাবে।কারন যখন চাকরির প্রসঙ্গ আসে, ভর্তির প্রসঙ্গ আসে তখন কিন্তু রেজাল্ট নিয়ে কিছু কথা বলতেই হয়।আমরা যখনি শিক্ষার গুনগত মান নিয়ে কথা বলি।তার সাথে এই বাস্তব সম্মত যে বিষয়টা সেটাও আসে।যে ছেলেটা ধরেই নিয়েছে যে সে কখনো ডাক্তারি পড়বেনা,তাকে জোড় করে বিজ্ঞানের কঠিন জিনিস পড়িয়ে আসলে তেমন কোন উপকার পাওয়া সম্ভব না।

এ সময় তিনি আরও বলেন,আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে,কোন বাচ্চাটা কি চায়।যে বাচ্চাটা ভাল ছবি আকছে, তার মন থেকে ছবি আকা আসে,তাকে দেখা যাচ্ছে আসলে আমরা ডাক্তার বানানোর জন্য উঠে পরে লেগেছি।যে বাচ্চাটা আজকে গান গায় আমরা এগুলোকে পেশা হিসেবে নিতে স্বাচ্ছন্দ বোধ করছি না।যে শিশু যে বিষয়ের প্রতি আগ্রহী তাকে সে বিষয়ে শিক্ষা দিতে হবে।তাহলে আমাদের শুরুর যে বিষয় টা সেটা দেখতে হবে কোন বাচ্চাটা কিসের প্রতি আগ্রহী সে ক্ষেত্রে রুপান্তর ছাড়া কোন গতি নেই।আমাদেরকে বাস্তব সম্মত শিক্ষার দিকে এগুতে হবে।সুতরাং রুপান্তর যদি হতে হয় তাহলে শুরু থেকেই রুপান্তর হতে হবে।

সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন,বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র কোহিনুর বেগম,বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মোঃ আক্তারুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা কে.এস.এ. মহিউদ্দিন মানিক, বীর প্রতীক।সভায় স্বাগত বক্তব্য রাখেন,সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক বেলায়েত হোসেন,শিক্ষায় রুপান্তর প্রতিপাদ্য বিষয়ক ধারনাপত্র উপস্থাপন করেন সেইন্ট বাংলাদেশ এর উপ-পরিচালক আহসান মুরাদ চৌধুরী।

সভায় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক,জনপ্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি,এসএমসি সদস্য,এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী প্রমুখ।