মঙ্গলবার, ২২শে জুন, ২০২৬ ইং, রাত ৪:৫৫
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের উদ্যোগে এনজিও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের উদ্যোগে এনজিও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারী) সকাল ১১ টায় ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের উদ্যোগে কুয়াকাটা জোন অফিসের সম্মেলন কক্ষে ট্যুরিস্ট পুলিশ এবং কুয়াকাটাস্থ এনজিও প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার ড.মোঃ আশরাফুর রহমান। সভায় কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ সঞ্চালক হিসাবে সভা পরিচালনা করেন।
কুয়াকাটার এনজিও আশা,হীড,ব্যুরো বাংলাদেশ,আভাস,কোডেক,পদক্ষেপ,ফ্রেন্ডশীপ,উদ্দীপন ,এডিডি ইন্টারন্যাশনাল,গোলাপ বাংলাদেশের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার ড.মোঃ আশরাফুর রহমান বলেন,পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে ট্যুরিস্ট এর সংখ্যা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। কুয়াকাটা সমুদ্র সৈকত নিয়ে বাংলাদেশ সরকারের মহাপরিকল্পনা তথা মাস্টারপ্লান আছে। কিভাবে কুয়াকাটা সমুদ্র সৈকত’কে বিশ্ব দরবারে ব্রান্ডিং ট্যুরিজম হিসাবে গড়ে তোলা যায় সেক্ষেত্রে সকলের প্রচেষ্ঠা প্রয়োজন। এনজিও এক্ষেত্রে গুরুত্বপূন ভুমিকা রাখতে পারে। এনজিওর প্রতিনিধিরা কুয়াকাটা বীচ আর্ন্তজাতিক মানের করতে বিভিন্ন মতামত উপস্থাপন করেন।

এ সময় তিনি বর্হিবিশ্বের বিভিন্ন পযটন স্পট কিভাবে অতি দ্রুত প্রসার ঘটছে সেই বিষয় গুলো এনজিও প্রতিনিধির সাথে শেয়ার করেন। কুয়াকাটায় স্থানীয় পযটন বিকাশে পযটন স্পটের বিস্তারিত তুলে ধরা এবং প্রয়োজনীয় প্রশিক্ষিত স্টেকহোল্ডার তৈরী করার জন্য এনজিও গুলো যেন ভুমিকা নিতে পারে সেই বিষয়ে গুরুত্বারোপ করেন।