বুধবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৩২
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

আওয়ামী লীগ মুখে বলে একটা, কাজ করে আরেকটা: ফখরুল

ডেস্করিপোর্ট  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেছেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আওয়ামী লীগ সভা-সমাবেশ করছে, অথচ বিএনপির কর্মসূচিকে নানাভাবে ব্যাহত করা হয়। এমন কী কখনো কখনো করতে দেয় না। বিএনপির জনসভার সময় ট্রেন বন্ধ করে দেয়া হয়, আর প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেয়ার জন্য ৭ টি বিশেষ ট্রেন রাখা হয়েছে।

চলমান সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের গতি-প্রকৃতি নির্ধারণে রোববার (২৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির পদযাত্রাসহ সাম্প্রতিক কর্মসূচি পালনে মানুষ আস্থা ফিরে পেয়েছে। আন্দোলনে নতুন মাত্রা পেয়েছে। আওয়ামী লীগ মুখে বলে একটা, কাজ করে আরেকটা। আওয়ামী লীগ এ দেশের সবচেয়ে বড় যে ক্ষতিটা করেছে। এদেশের যে চরিত্র বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা তারা ধ্বংস করে দিয়েছে।

বৈঠকের আলোচ্য বিষয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আমরা বৈঠকে বর্তমান দেশের রাজনীতির যে প্রেক্ষিত, সে বিষয়ে আলোচনা করেছি। এই আন্দোলনকে গতি দেয়ার জন্য আগামীতে কী কর্মসূচি হওয়া উচিত আর কী ধরনের কর্মসূচি নেয়া যেতে পারে এবং কীভাবে জনগণকে আরও বেশি সম্পৃক্ত করা যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, এই অগণতান্ত্রিক সরকারবিরোধী সমস্ত গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করা আজকে আমাদের মূল লক্ষ্য। সব সরকারবিরোধী শক্তি আজ মনে মনে সংকল্পবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের নেতাদের মধ্যে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, এনডিপির চেয়ারম্যান ক্বারী মো. আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাগপার সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম এবং বাংলাদেশ মুসলিম লীগের যুগ্ম মহাসচিব মো. তফাজ্জল হোসেন।

বিএনপির নেতাদের মধ্যে লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান ও আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।