মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৭
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

কুষ্টিয়া জেলা পুলিশের জনশৃঙ্খলা ব্যবস্থাপনা কোর্সের সমাপনী অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশের জনশৃঙ্খলা ব্যবস্থাপনা কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ জানুয়ারি) বিকাল ৪ টায় কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জনশৃঙ্খলা ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের ৩য় ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ায় কনস্টেবল হতে এসআই (স:/নি:) পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য ০২ (দুই) দিন মেয়াদি জনশৃঙ্খলা ব্যবস্থাপনা (Public Order Management) কোর্সটির প্রথম ব্যাচ ২৩ জানুয়ারি শুরু হয়ে ২৪ জানুয়ারি ২০২৩ তারিখ সমাপ্ত হয় এবং ধারাবাহিকভাবে এ প্রশিক্ষণ কোর্স অব্যাহত আছে। এই প্রশিক্ষণের চলমান অংশ হিসেবে ২৮ জানুয়ারি ০২ (দুই) দিন ব্যাপী জনশৃঙ্খলা ব্যবস্থাপনা কোর্সের ৩য় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় যা ২৯ জানুয়ারি ২০২৩ তারিখ সমাপনী বক্তব্য ও সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এ সময় বলেন, পুলিশ হেডকোটার্সের নির্দেশনা মোতাবেক পুলিশের দৈনন্দিন কাজের জন্য প্রযোজ্য বাস্তবমুখী কারিকুলাম নিয়ে ২ দিন মেয়াদি জনশৃঙ্খলা ব্যবস্থাপনা কোর্সটি কুষ্টিয়া জেলা পুলিশ সদস্যদের জন্য করানো হচ্ছে, যা পুলিশের দৈনন্দিন সবধরনের কার্যক্রম ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে সহায়ক হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন মো: আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মো: হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার), সৈয়দা রেশমা খানম, নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ইনচার্জ পুলিশ কন্ট্রোল ও ইনচার্জ হিসাবে অতিরিক্ত দায়িত্ব নারী প্রত্যয়ী) কুষ্টিয়া, শ্রী রাধেশ চন্দ্র সেন, আরআই পুলিশ লাইন্স কুষ্টিয়া, জনশৃঙ্খলা ব্যবস্থাপনা কোর্সের ইন্সট্রাক্টরবৃন্দ, প্রশিক্ষনার্থীবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্য বৃন্দ প্রমুখ।