ডেস্করিপোর্ট বরিশালের বাবুগঞ্জ উপজেলার বকশিরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় মাদ্রাসার মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলা ক্রীড়া অফিসার মোঃ হোসাইন আহমেদ বলেন, জীবন সংগ্রামে খেলাধুলা ই পারে মানুষ কে উপযুক্ত করে গড়ে তুলতে। তাই একটি সুন্দর জীবন গড়ে তুলতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।আমাদের জীবনে অসীম শক্তি এর সন্ধান পেতে হলে শরীরচর্চা ও ব্রম্ভচর্য পালন করুন। খেলাধুলা করে জীবন সংগ্রামে অভ্যস্ত হতে শিখুন। পরাজয় বরন করে নতুন উদ্যমে এগিয়ে আসুন। তাহলেই আপনি অসীম শক্তির সন্ধান পাবেন।

এ সময় তিনি আরও বলেন,খেলার সময় রক্ত সঞ্চালন বেশি হয় তুলনামূলক, তাই দেহের সব অংশে পুস্টি উপাদান পৌঁছাতে সাহায্য করে এবং এতে করে দেহে রক্তের পরিমাণ ও হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পায়। খেলাধুলার সময় শ্বেত রক্ত কণিকার সংখ্যা বৃদ্ধি পায়, তাই দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা আঃ হাকিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,অনলাইন নিউজ পোর্টাল সকাল সংবাদ এর প্রকাশক ও সম্পাদক সিহাব তোহা,মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আঃ ছালাম মাঝি,ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ জামাল হোসেন,সভাপতিত্ব করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান।
এ সময় মাদ্রাসার সকল শিক্ষার্থী অভিভাবক সহ স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।