বৃহস্পতিবার, ৬ই মে, ২০২৬ ইং, রাত ৪:২০
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

কুষ্টিয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি ২০২৩) সকাল ৮ টায় কুষ্টিয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চাকরি নয় সেবা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম শুরু হয়েছে।

পুলিশ সুপার কুষ্টিয়া মো: খাইরুল আলম কুষ্টিয়া জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কুষ্টিয়া জেলা হতে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে৬৩ জন পুরুষ এবং ১১ জন নারীসহ সর্বমোট ৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় প্রথম দিনে ১৪৫২ জন পুরুষ প্রার্থী অংশ গ্রহণ করেন এবং তারমধ্যে ১০৯১ জন উত্তীর্ণ এবং ২২০ নারী প্রার্থী অংশ গ্রহণ করেন এবং তারমধ্যে ৬৬ জন উত্তীর্ণ হয়। প্রথম দিনে উত্তীর্ণ প্রার্থীগণ ২য় দিনের নির্ধারিত নির্ধারিত ফিল্ড পর্যায়ে পরীক্ষার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হন। এ ছাড়াও আগামী ১৮ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা এবং ২৭ ফেব্রুয়ারি মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম পুলিশ লাইন্স মাঠে উপস্থিত পরীক্ষা বোর্ডের সদস্য, পরীক্ষার কাজে সহায়তার জন্য নিয়োজিত পুলিশ সদস্যবৃন্দ ও ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পাওয়ার জন্য আগত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন। পুলিশ সুপার কুষ্টিয়া এ সময় স্পষ্ট ভাবে বলেন, এবারের নিয়োগের কার্যক্রম অত্যন্ত স্বচ্ছভাবে করা হচ্ছে, কারোর কাছে তদবির করার জন্য যাওয়া লাগবে না; কারো কোন সুপারিশ লাগবে না। যাদের যোগ্যতা আছে অর্থাৎ যারা নির্ধারিত পরীক্ষায় ভালো করবে, শুধুমাত্র তাদেরকেই পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়া হবে। তাই কেউ যেন চাকরি পাওয়ার আশায় টাকা দিয়ে দালালের খপ্পরে না পড়েন এ বিষয়টিও পরীক্ষার্থীদের সতর্ক করেন। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম আরো বলেন, কুষ্টিয়া জেলায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেতে কোন টাকা লাগবে না।

কুষ্টিয়া জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার সকল কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদেনের লক্ষে ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি পুলিশ সুপার কুষ্টিয়া মো: খাইরুল আলম তার বক্তব্যে নিয়োগ ডিউটিতে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্য ও পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার জন্য “জনগনের পুলিশ” হওয়া এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২৫ সালের মধ্যে “মধ্যম আয়ের দেশ” এবং ভিশন-২০৪১ পূরণের মাধ্যমে “স্মার্ট বাংলাদেশ” গড়ে তুলার প্রত্যয়ে বিদ্যমান কনস্টেবল পদের নিয়োগ আধুনিকায়ন করেছে বাংলাদেশ পুলিশ। তিনি রিক্রুটমেন্টের দায়িত্ব পালনকারী কুষ্টিয়া জেলা পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সহিত পালন করতে নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এ সময় আরো বলেন, এবারের টিআরসি নিয়োগ ২০২৩ হবে সচ্ছ, নিরপেক্ষ এবং দূর্নিতীমুক্ত। যে সকল প্রার্থী প্রতিটি পরীক্ষায় ভাল করবে এবং শারীরিকভাবে সক্ষম, যোগ্য ও মেধাবী ; শুধুমাত্র তারাই যোগ্যতার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ড. মো: মঞ্জুরে আলম প্রামানিক, এআইজি (ডেভেলপমেন্ট), পুলিশ সদর দপ্তর, ঢাকা, বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, মেডিকেল অফিসারদ্বয়, মাঠ পর্যায়ের কাজে সহায়তাকারী পুলিশ সদস্যবৃন্দ ও টিআরসি পদে পরীক্ষার্থীবৃন্দ প্রমুখ।