ডেস্করিপোর্ট কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দোয়া, আলোচনা সভা এবং দেয়ালিকা প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি ২০২৩) দুপুর ১২ টায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক মূল্যবান বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিনি আরো বলেন, আজ বাঙালির প্রেরণার প্রতীক অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এক সাগর রক্তের বিনিময়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাঁধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য এদিন সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন। দিনটি একইসঙ্গে গৌরবের ও শোকের দিন। জাতি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে সেইসব শহিদদের। পরবর্তীতে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে ভাষা শহীদের স্মরণে দেয়ালিকা প্রকাশ করা হয়।
এর আগে একই দিন অর্থাৎ ২১ ফেব্রুয়ারি ২০২৩ রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলমের নের্তৃত্বে জেলা পুলিশ কুষ্টিয়া। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
পরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সূরা ফাতিহা পাঠ করেন এবং তার প্রতি সম্মান প্রদর্শন করে সেখানে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন।

এরপর কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এসপি মোঃ খাইরুল আলম। পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ ১৫ আগস্ট শাহাদত বরণকারী সকল শহীদ পরিবার ও শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ নাজমুল আরেফিন, প্রিন্সিপাল, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক – শিক্ষিকাবৃন্দ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ছাত্র – ছাত্রীবৃন্দ প্রমুখ।