বুধবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৫৩
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

সফলতার সাথে ২ বছর পূর্তিতে জেলা পুলিশের পক্ষ থেকে এসপি খাইরুল আলমকে ফুলেল শুভেচ্ছা

ডেস্করিপোর্ট  সফলতার সাথে ২ বছর পূর্ণ হওয়ায় কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে এসপি খাইরুল আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সহকর্মীরা।

শনিবার(২৫ ফেব্রুয়ারি) জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিলরুবা আলম, সভানেত্রী পুনাক, কুষ্টিয়া (সহধর্মীনি পুলিশ সুপার, কুষ্টিয়া)। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে জেলা পুলিশ, কুষ্টিয়ার পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন প্রদান করা হয়।

পরবর্তীতে দোয়া অনুষ্ঠান শেষে কেক কাটার মাধ্যমে পুলিশ সুপার এর কুষ্টিয়া জেলার পুলিশ সুপার হিসেবে ০২(দুই) বছর পূর্ণ হওয়ার দিনটি উদযাপন করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাগণ পুলিশ সুপার এর সাফল্য এবং কুষ্টিয়া জেলায় ০২(দুই) বছর পূর্তিতে তাদের নিজ নিজ অভিজ্ঞতা ও অনুভূতি ব্যাক্ত করেন।

কুষ্টিয়া জেলায় দায়িত্ব গ্রহণের পর হতে বিগত দুই বছরে পুলিশ সুপারের মেধা, বুদ্ধিমত্তা, সততা ও নিষ্ঠার সাথে রাষ্ট্রের দায়িত্ব পালন করে জেলার অপরাধ দমন, অপরাধীদের আইনের আওতায় আনা, অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটকসহ চাঞ্চল্যকর ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে এবং দক্ষ নেতৃত্বের কারণে জেলার আভ্যন্তরীণ আইন-শৃংখলার উন্নয়ন ঘটেছে।

এমনকি জেলার দায়িত্ব গ্রহনের দুই বছরে পুলিশ সুপার পুলিশ কনস্টেবল পদে তিনটি নিয়োগ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথম থেকেই পুলিশ সুপার খাইরুল আলম চাকুরী প্রার্থীদের একটি বিষয় বারবার বলেছেন, সেটি হলো যদি দালাল ধরে কাউকে টাকা দেয়, তাহলে তার যত যোগ্যতায় থাকুক পুলিশে চাকুরী হবে না। “চাকুরী নয়, সেবা”- এখানে বাণিজ্য নয়, যোগ্যতার কোন তদবির কিংবা দালালী নয় সম্পূর্ণ মেধা ভিত্তিক এবং যোগ্যতম পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে ঘুষ, দুর্নীতির উর্দ্ধে থেকে চাকুরী প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ দেওয়ায় পুলিশ সুপার মহোদয় সর্ব মহলে প্রশংসিত হন।

জেলার দায়িত্ব গ্রহনের দুই বছরে পুলিশ সুপার জেলা পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে কোন প্রকার সংঘর্ষ বা সংঘাত ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটারদের নিরাপত্তাসহ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে কঠোর ও দক্ষতার সাথে মনিটরিং করে সকলের কাছে গ্রহনযোগ্য নির্বাচন করায় এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন।

কুষ্টিয়া জেলার তার দায়িত্ব গ্রহনের দুই বছরের কর্মকান্ডের অসাধারণ এক পরিসমাপ্তি বর্ষপূর্তি। বিগত দুই বছরে তার অসাধারণ পরিসমাপ্তিকে সাধুবাদ জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এবং কর্মচারীগণ।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), কুষ্টিয়া, ডিআইও ১, জেলা বিশেষ শাখা, আরওআই, রিজার্ভ অফিস, কুষ্টিয়াসহ জেলা পুলিশের সকল ইউনিটের ইনচার্জগণ এবং অফিসার ও ফোর্স।