শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:৩১
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ে শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী জেলা কার্যালয়ের সভাকক্ষে ২০২২-২৩ অর্থবছরের জেলা পর্যায়ে শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মাহাবুবুল আলম এর সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নুরুল আমিন, বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী সরকারী কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ ওয়ালীউল্লাহ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসমা আখতার।

পটুয়াখালী জেলার আটটি উপজেলা থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী বিজয়ী প্রতিযোগীদের নিয়ে সাতটি বিষয়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সর্বমোট ৬০ জন প্রতিযোগীকে পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর মাস্টার ট্রেইনার আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল হালিম।