শনিবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:২০
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ৬, ঘটনা তদন্তে কমিটি গঠন

ডেস্করিপোর্ট  চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় ৬ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ও অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একজন অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আগামী ৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান তিনি।